শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাফারি পার্কে সাদা সিংহের মৃত্যু

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে সাদা রঙের একটি সিংহের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকালে সিংহটির মৃত্যু হয় বলে জানিয়েছেন পার্ক কর্তৃপক্ষ। বঙ্গবন্ধু সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবির জানান, শুক্রবার বিকাল ৪টার দিকে পার্কের কোর সাফারির সিংহ বেষ্টনীতে প্রতিদিনের মতো খাবার দিতে গেলে পাঁচটি সিংহের মধ্যে চারটি সিংহ খাবার খেতে আসলেও একটি আসেনি। সেখানে ওই সিংহটির নিথর দেহ দেখা যায়। পরে সাফারি পার্কে কর্মরত চিকিৎসক ঘটনাস্থলে গিয়ে সিংহটির মৃত্যু নিশ্চিত করে। তবে ৮/৯ বছর বয়সে মারা যাওয়া সিংহটির মৃত্যুর সঠিক কারণ জানাতে পারেনি পার্ক কর্তৃপক্ষ। সাফারি পার্কে ১৩টি সিংহের মধ্যে দুটি সাদা সিংহ ছিল। এর মধ্যে এই সিংহটির মৃত্যুর পর এখন মাত্র একটি সাদা সিংহ রয়েছে। সাফারি পার্কে কর্মরত ভেটেনারি চিকিৎসক হাতেম সাজ্জাদ মো. জুলকার নাঈন জানান, মৃত্যুর কারণ জানা যায়নি। তবে সিংহটি তুলনামূলকভাবে একটু বেশি মোটা ছিল; তাই হিডস্টোক করে মারা যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি জানান, সিংহটি মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়না তদন্তের জন্য ঢাকা সেন্টাল ডিজিস ইনভেস্টিগেশন ল্যাবে পাঠানো হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com