শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মহামারী প্রকট হলে আবারো বন্ধ হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান: ডা: দীপু মনি

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

মহামারী করোনাভাইরাস প্রকট আকার ধারণ করলে শিক্ষাপ্রতিষ্ঠান আবারো বন্ধ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি। গতকাল শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু বাপু ডিজিটাল এক্সিবিশনের উদ্বোধন অনুষ্ঠানের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ডা: দীপু মনি বলেন, মহামারী এখনো শেষ হয়নি। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যেকোনো সময় যে কেউ করোনায় আক্রান্ত হতে পারে। মহামারী বড় আকার ধারণ করলে শিক্ষাপ্রতিষ্ঠান আবারো বন্ধ করে দেয়া হবে।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে সংক্রমণের কথা শোনা যাচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সেগুলো দেখছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
কয়েকজন শিক্ষার্থীর করোনা আক্রান্তের বিষয়ে দীপু মনি বলেন, আমাদের মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে যেখানে সমস্যা হয়েছে, বিশেষ করে মানিকগঞ্জের একটি স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আমরা সেই কেসটি নিয়ে সেখানকার সিভিল সার্জনের সাথে কথা বলেছি। স্কুল খোলার পর সেই শিক্ষার্থী মাত্র একবার ক্লাসে এসেছিল। তার ৬ থেকে ৭ দিন পর আক্রান্তের খবর পাওয়া যায় এবং তার মৃত্যু হয়। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এই মুহূর্তে প্রাকপ্রাথমিকের শিক্ষার্থীদের স্কুলে আনার চিন্তা আমরা করছি না। তারা আপাতত বাসায় থেকে টিভি ও অনলাইনে ক্লাস করুক। আগামী তিন সপ্তাহ পর পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com