বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাজশাহীতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ২৬ জন

খবরপত্র প্রতিবেদক : 
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ মে, ২০২০

রাজশাহাী বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত বিভাগের আট জেলায় করোনা ধরা পড়েছে ২৪৯ জনের।

গত ২৪ ঘণ্টায় করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ জন। আর ১১ রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এ পর্যন্ত বিভাগে ২৭ করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এখনও হাসপাতালে ভর্তি ৭০ রোগী। করোনায় মৃতের সংখ্যা দুইজন।

মঙ্গলবার (১২ মে) দুপুরে স্বাস্থ্য দফতরের বিভাগীয় পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দিনে দিনে রাজশাহী বিভাগে করোনা পরিস্থিতি জটিল হচ্ছে। এখন করোনাভাইরাসের কমিউনিটি সংক্রমণ পর্যায় চলছে। এ অবস্থায় প্রত্যেককে সর্বোচ্চ সতর্ক হতে হবে। বিনাপ্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া যাবে না। সবসময় জনসমাগম এড়িয়ে চলতে হবে। প্রয়োজনে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com