বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিউবার প্রেসিডেন্টকে ক্ষমতা ছাড়তেই হবে: ট্রাম্প প্রশাসন আলি লারিজানিকে হত্যার দাবি ইসরাইলের কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় জুলাই সনদের আলোকে তত্ত্বাবধায়ক সরকার গঠনে সংসদে সংশোধন জরুরি: বদিউল আলম ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন কৃষক কার্ড বিতরণের সামগ্রিক বাস্তবায়ন ও অগ্রগতি দৃশ্যমান করার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপিকে ভোট না দিলেও যোগ্য হলে সরকারের সহায়তা পাবে: ইশরাক নিরাপত্তা নিয়ে শঙ্কা যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোয় বিশ্বকাপ খেলতে চায় ইরান ঈদযাত্রায় পাবলিক ওয়াই-ফাই ব্যবহারে সতর্ক হবেন যেভাবে

করোনা সংক্রমণে যুক্তরাজ্য ও স্পেনকে ছাড়িয়েছে রাশিয়া

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ মে, ২০২০

রাশিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেশটি আক্রান্তের দিক দিয়ে যুক্তরাজ্য ও স্পেনকে ছাড়িয়েছে। মঙ্গলবার সংক্রমণের দিক দিয়ে বিশ্বে দ্বিতীয় অবস্থানে চলে আসে। যদিও একদিন আগে তৃতীয় অবস্থানে ছিল দেশটি। এ খবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম আনাদলু।

দেশটির ইমার্জেন্সি টাস্ক ফোর্স জানায়, রাশিয়ায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩২ হাজার ২৪৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১০ হাজারের বেশি আক্রান্ত রোগীকে এ হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এদিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডও মিটারসের তথ্যানুযায়ী, করোনায় আক্রান্তের দিক দিয়ে এখন পর্যন্ত সংক্রমণের সংখ্যা দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে স্পেন। দেশটিতে মোট সংক্রমিত হয়েছেন ২ লাখ ৬৮ হাজার ১৪৩ জন। তবে ১ লাখ ৭৭ হাজার ৮৬৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আর ৬৮ হাজার ৫৫৩ জন হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে ওয়ার্ল্ডও মিটারসের তথ্যানুযায়ী রাশিয়ায় এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩২ হাজার ২৪৩ জন। এর মধ্যে ৪৩ হাজার ৫১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আর এখন পর্যন্ত হাসপাতালে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৬১৫ জন। সেই দিক থেকে স্পেনের চেয়ে রাশিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন প্রায় তিনগুণ।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com