শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গোপালপুরে ইউএনও’র পিতৃবিয়োগ

সেলিম হোসেন গোপালপুর (টাঙ্গাইল) :
  • আপডেট সময় রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক এর পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম মল্লিক(৬৭) আর নেই। রবিবার সকাল ৬.১৫ মিনিটে ক্যানসারসহ বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে ঢাকার আগারগাঁও নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি। (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এর আগে তিনি ভারতের কলকাতা সরোজ গুপ্ত ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। বরিশালের উজিরপুর উপজেলার কেশবকাটি নিজ গ্রামে বাদ আছর জানাজা নামাজ শেষে সামাজিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনির, গোপালপুর উপজেলা প্রশাসন, গোপালপুর প্রেসক্লাব, উপজেলা আওয়ামীলীগ ও সর্বস্তরের জনগণ গভীরভাবে শোকাহত এবং মর্মাহত। সেই সাথে তাঁরা মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনাসহ শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com