শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভোর থেকেই বসে আমন চারার হাট

বাসস :
  • আপডেট সময় রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

আমন ধানের চারা কুমিল্লার হাট-বাজার বেচা-কেনা জমে উঠেছে। জেলার মাধাইয়া হাট-বাজারটি বিশাল এলাকা জুড়ে ভোর থেকেই বসছে আমন চারার হাট। তবে বর্তমানে আমন ধানের চারার দাম ক্রয় ক্ষমতার মধ্যে থাকায় ক্রেতারাও খুশি। খোঁজ নিয়ে দেখা যায়, কুমিল্লার বেশীর ভাগ এলাকায় এখন চলছে আমন ধান আবাদের ভরা মৌসুম। তবে প্রকৃতির উপর নির্ভর করে বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে এ অঞ্চলের কৃষকরা রোপা আমন ধান চাষ করে থাকেন। কৃষক এখন মাঠে ক্ষেত পরিচর্যায় ব্যস্ত। বর্তমানে আবহাওয়া ভালো থাকায় চাষে আগ্রহী হয়েছেন বলে জানিয়েছেন কৃষকরা। আমনের চারা কিনতে কৃষক ছুটছেন কুমিল্লার চারার হাট গুলোতে।
কৃষি বিভাগ জানিয়েছে, স্থানীয় জাতের আমনের চারা ভালো মানের এবং বেশ লম্বা। এটি লবণসহিষ্ণু জাত। কুমিল্লার দোল্লাই নবাবপুর, মাধাইয়া, ইলিয়টগঞ্জ চারা বাজারগুলো ঘুরে দেখা যায় চারা কিনতে বহু দূরদূরান্তে কৃষকরা হাটে এসেছেন। মাধাইয়া হাটে আসা কৃষক কাউসার খন্দকার বাসসকে বলেন, আমি উপজেলা কৃষি অফিসারগণের পরামর্শে বিএডিসি অফিস থেকে ৪৫ কেজি ধান সংগ্রহ করে ১৫ শতক জমিতে ফলাই। এতে যে ধানের চারা হয়েছে তা দিয়ে আমার ১২০ শতক জমিতে চারা রোপণ করে বাকি চারা আমি ৫ হাজার টাকা বিক্রি করেছি এবং আমি আরো ৫ হাজার টাকার চারা বিক্রি করতে পারবো। দোল্লাই নবাবপুর বাজারে আসা কৃষক তোফাজ্জল হোসেন বাসসকে বলেন, আমি বাজারে এসেছি আমন ধানের চারা কিনতে। এ বাজারে জেলার বিভিন্ন এলাকা থেকে কৃষকরা ধানের চারা কিন বেচা করতে আসে। আমিও প্রতি বছর এ বাজার থেকে চাহিদা ও পছন্দ মত ধানের চারা ক্রয় করে আমার জমি চাষ করি আসছি।
এ প্রসঙ্গে দোল্লাই নবাবপুর হাট-বাজার কমিটির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বাসসকে বলেন, আমাদের বাজারে অনেক বড় চারার হাট বসে। তবে অন্য বারের চেয়ে এবার হাট আরো জমজমাট হয়েছে। দূর -দূরান্ত থেকে যে সব কৃষক আসে তাদের কেউ যেন কোনো প্রকার সমস্যায় না পড়ে তার জন্য আমরা কঠোর নজরদারি রেখেছি।
এ ব্যাপারে কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান বাসসকে বলেন, বীজতলা তৈরী থেকে শুরু করে ধানের বীজ সংগ্রহ করে দেওয়া এবং বিভিন্ন ভাবে পরামর্শ দিয়ে কৃষকদের সহযোগিতা করেছি। করোনা পরবর্তী খাদ্য সংকট মোকাবেলায় আমাদের কৃষি কর্মকর্তাগণ সার্বক্ষণিক কৃষকদের পাশে থেকে বিভিন্ন ভাবে সহযোগিতা করে যাচ্ছি। আমন ধান রোপণের জন্য বর্তমান সরকারের নিদের্শনা অনুযায়ী আমরা জেলার বিভিন্ন এলাকার কৃষকদের মাঝে বিনা মূল্যে ধানের বীজ, সার প্রণোদনা দিয়ে আসছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com