শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভোলায় রাজা ইলিশের দাম চার হাজার

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

ভোলা সদর উপজেলায় জেলেদের জালে ধরা পড়েছে দুই কেজি ১০০ গ্রাম ওজনের রাজা ইলিশ মাছ। শনিবার দুপুরে ইলিশ মাছটি বরিশালের মাছের আড়তে চার হাজার টাকায় বিক্রি করা হয়েছে। মাছটি ধরা পড়েছে উপজেলার কাচিয়া ইউনিয়নের মাঝের চর এলাকার ইউছুফ মাঝির জালে। পরে মাছটি সকালে সদর উপজেলার তুলাতুলি মাছঘাটে নিয়ে এলে সেখানের নাছির উদ্দীন নান্নু মিয়ার গদিতে ডাকে মাছটি তিন হাজার ২০০ টাকা দিয়ে কিনেন কামাল বেপারী। তুলাতুলি মাছ ঘাটের আড়তদার মো. মঞ্জু জানান, শুক্রবার রাতে মেঘনা নদীতে কাচিয়া মাঝের চর এলাকার ইউছুফ মাঝির জালে দুই কেজি ১০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ ধরা পড়ে। পরে মাছটি তুলাতুলি ঘাটে নিয়ে এলে সেখানকার কামাল বেপারী মাছ তিন হাজার ২০০ টাকায় কিনে বরিশাল পাঠায়। বরিশালে মাছটি চার হাজার টাকায় বিক্রি হয়। ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম বলেন, ইলিশের প্রজনন মৌসুমকে সামনে রেখে সাগর থেকে বড় আকারের ইলিশ মেঘনায় ওঠে আসছে। এর কারণেই জেলেদের জালে বড় ইলিশ পাওয়া যাচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com