শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শেরপুরে ৭ লাখ টাকা সমমূল্যের হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জাহিদুল খান সৌরভ শেরপুর :
  • আপডেট সময় সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

শেরপুরে ৭ লাখ টাকা সমমূল্যের হেরোইনসহ রফিকুল ইসলাম(৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ২৭ সেপ্টেম্বর সকাল ৭ টায় শেরপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ওই অভিযান পরিচালনা করে। আটককৃত মাদক ব্যবসায়ী রফিকুল সদর উপজেলার জঙ্গলদী গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সোমবার সকাল ৭ টায় সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের জঙ্গলদী আমতলী গ্রামে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় চিহ্নিত মাদক ব্যবসায়ী রফিকুলের দেহ তল্লাশী করে এবং বশত ঘরের বিছানার নিচ থেকে ৭০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। সেই সাথে হেরোইন বিক্রির ৬ হাজার ১০০ টাকাও জব্দ করা হয় । এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ এনামুল হক বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমার সাথে উপ-পরিদর্শক (এসআই) মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আবু সুফিয়ান তরফদার  মাদক ব্যবসায়ী রফিকুলকে হেরোইন এবং হেরোইন বিক্রির টাকাসহ গ্রেফতার করে। উদ্ধারকৃত হেরোইনের বাজার মূল্য ৭ লাখ টাকা। এই বিষয়ে তার বিরুদ্ধে শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com