শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জামালপুর সদরে মাসকলাই বীজ বিতরণ

এম এ কাশেম জামালপুর :
  • আপডেট সময় সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

২০২১-২২ অর্থ বছরে খরিফ-২/ মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার সদর উপজেলা পরিষদের আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন অডিটোরিয়ামে এ বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জামালপুর সদর। জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে সার ও বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল হামিদ, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইফুল ইসলাম। জানা যায়, সদর উপজেলার ১৪০জন কৃষকের মাঝে প্রত্যেককে ৫কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com