শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নওগাঁয় মহিলা আওয়ামী লীগের বৃক্ষ রোপণ ও বিতরণ

মোশারফ হোসেন জুয়েল নওগাঁ :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

নওগাঁয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে জেলা মহিলা আওয়ামীলীগের উদ্যেগে বৃক্ষ রোপণ ও বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ফলজ বনজ ও ভেজষ গাছের চারা রোপণ ও বিতরণ এবং মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়। এসময় বৃক্ষ রোপন ও বিতরণে অংশ গ্রহন করেন নওগাঁ জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক আব্দুল লতিব বকুল, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভিন আখতার, সাধারণ সম্পাদক লিপি সাহা, যুগ্ম-সম্পাদক মন্নি শর্মা, সাংঠনিক সম্পাদক লাবনী সাহা, পৌর মহিলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক নাহার মৃধা, সদর উপজেলার ২নং কীর্ত্তিপুর ইউনিয়নের চেয়ারম্যান আতোয়ার রহমান, ১নং বর্ষাইল ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আসন্ন্ বর্ষাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী মুনিরুল ইসলাম মিন্টু সহ জেলা, উপজেলা, ইউনিয়নের মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে প্রতিটি ইউনিয়নে ৭৫টি গাছের চারা রোপন ও প্রায় ২ হাজার ফলজ বনজ ও ভেজষ গাছের চারা বিতরণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com