শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

লোহাগাড়ায় ১৫ হাজার ইয়াবাসহ আটক ২

আতাউর রহমান মাসুদ (লোহাগাড়া) চট্টগ্রাম :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

চট্টগ্রামের লোহাগাড়ায় ২ মাদক ব্যাবসায়িকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়। আটককৃত মাদক ব্যাবসায়িরা হল গাইবান্ধা উত্তরা ঘাঘোয়া এলাকার মৃত নান্নু মিয়ার পুত্র উজ্জল মিয়া(৩৪) এবং ঢাকা যাত্রাবাড়ি এলাকার মনিরুল ইসলামের পুত্র নেছার আহমদ(৩১)। লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, পুলিশ পরিদর্শক(তদন্ত) মুুহাম্মদ ওবায়দুল ইসলাম ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে উজ্জল মিয়ার কাছ থেকে ৩হাজার পিচ ইয়াবা এবং একই স্পটে প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ১২হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়িদের আটক করে। জব্দকৃত ইয়াবার আনুমানিক মুল্য ৪৫ লক্ষ টাকা হবে বলেও তিনি জানান। আটককৃত মাদক ব্যারবাসিদের বিরুদ্ধে মাদক দ্রব্য, নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয় এবং আজ ২৮ সেপ্টেম্বর সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com