শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মুফতি কাজী ইব্রাহিম আটক

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

ধর্মীয় ওয়াজ-অনুষ্ঠানে নানা ধরনের বক্তব্য দিয়ে সমালোচিত মুফতি কাজী ইব্রাহিমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত সোমবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর লালমাটিয়ার জাকির হোসেন রোডের বাসা থেকে তাকে আটক করে ডিবির একটি দল।
গতকাল মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির প্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার। তিনি বলেন, মুফতি কাজী ইব্রাহিমকে আটক করে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঠিক কী কারণে তাকে ডিবি আটক করেছে জানতে চাইলে হাফিজ আক্তার বলেন, জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।
ডিবির একটি সূত্র বলছে, মুফতি ইব্রাহিম তার ওয়াজে এমন সব বক্তব্য দিয়েছেন, যা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা-সমালোচনা ও বিতর্ক হচ্ছে। এই বক্তা এমন বক্তব্যও দিয়েছেন যে, ‘করোনাভাইরাসের টিকা দেওয়ার কারণে নারীর দাঁড়ি গজাচ্ছে, পুরুষের কণ্ঠ পাল্টে নারীকণ্ঠ হচ্ছে।’ যদিও মুফতি ইব্রাহিম গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তার বক্তব্যের সমর্থনে নানা যুক্তি দিয়েছেন। তার সেসব বক্তব্য ফেসবুক-ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। এসব বিষয় যাচাই-বাছাই করতে তাকে ডিবি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে বাসায় ডিবি পুলিশের উপস্থিতির খবরে ফেসবুক লাইভে এসে মুফতি ইব্রাহিম অভিযোগ করেন, তার বাসা ‘র’ এর এজেন্ট ‘গু-া ডিবি পুলিশ’ ঘেরাও করেছে। তিনি ২০ মিনিটের বেশি সময় লাইভে কথা বলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com