ফরিদপুরের নগরকান্দায় বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরসুরী সফল চারবারের প্রধান মন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগের টানা চার দশকের সভাপতি শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী। মঙ্গলবার সকাল থেকেই উপজেলা সদরে উপজেলার বিভিন্ন এলাকার আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতারা কর্মিরা আসতে শুরু করে। বাদক দলেরা বাদ্যযন্ত্র বাজিয়ে উপজেলা পরিষদ চত্বর মুখরিত করে তোলে। পরে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালের পাশে শেখ হাসিনার প্রতিকৃতিতে ফুল দিয়ে শুভেচ্ছা জন্মবার্ষিকীর শুভেচ্ছা জানানো হয়। বের করা হয় বিশাল আনন্দ র্যালী। পরে জেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি আব্দুস সোবহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ উপনেতার রাজনৈতিক প্রতিনিধি, বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর চৌধুরী লাবু। বক্তারা প্রধান মন্ত্রী শেখ হাসিনার দেশ পরিচালনার উপর আলোকপাত করেন। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ আজ মাথা উচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে আজকের প্রধান মন্ত্রীর দেশ পরিচালনার কারনেই। পদ্মা সেতুসহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের উদাহরণ টেনে বক্তব্য প্রদান করেন বক্তারা। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, সংসদ উপনেতার একান্ত সহকারী সচিব শফিউদ্দিন আহম্মেদ, ভাইস – চেয়ারম্যান শেখ চুন্নু, কামরুন্নাহার রিটা,সাবেক কমান্ডার ফজলুল হক, ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালাম, আরিফ হোসেন, মিজানুর রহমান, কবির হোসেন ঠান্ডু, আরিফুর রহমান তালুকদার পথিক, আওয়ামীলীগ ইটালি শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, নগরকান্দা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেনসহ আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে বিশাল এক কেক কাটা হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একেএম সাইদুর রহমান বাবলু ও জাহাঙ্গীর ইকবাল।