শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চাষী নজরুল ইসলামের স্ত্রীও চলে গেলেন

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

দেশ বরেণ্য নির্মাতা প্রয়াত চাষী নজরুল ইসলামের স্ত্রী ও লেখিকা জ্যোৎস্না কাজী আর নেই। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জ্যোৎস্না কাজীর মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সাংগঠনিক সম্পাদক কাবিরুল ইসলাম রানা। তিনি বলেন, জ্যোৎস্না কাজী ভাবি অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ নানা রোগে ভুগছিলেন। সম্প্রতি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার আত্মার শান্তি কামনা করছি।
এর আগে ‘ওরা ১১ জন’ খ্যাত কিংবদন্তি নির্মাতা চাষী নজরুল ইসলাম মারা যান ২০১৫ সালের ১১ জানুয়ারি। মৃত্যুর পর তার জীবন নিয়ে ‘টাটানগর থেকে বিএফডিসি’ নামের একটি বই লিখেছিলেন জ্যোৎস্না কাজী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com