শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

টি-টুয়েন্টি বিশ্বকাপ, ৩ অক্টোবর দেশ ছাড়বে টাইগাররা

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

ওমান এবং সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে আগামী ৩ অক্টোবর ওমানের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে ২ অক্টোবর বাংলাদেশ দলের সদস্যদের করোনা পরীক্ষা করা হবে। টাইগাররা ৪ অক্টোবর মাস্কাটে পৌঁছবে এবং পরের দিন অনুশীলন শুরু করবে। ১২ ও ১৪ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে ৯ অক্টোবর আমিরাতে চলে যাবে টাইগাররা। ১৫ অক্টোবর আবার ওমান ফিরে যাবে বাংলাদেশ দল। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম রাউন্ডের ম্যাচ দিয়ে বাংলাদেশ তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে এবং এরপর যথাক্রমে ১৯ ও ২১ অক্টোবর স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে বাংলাদেশ। ৯ সেপ্টেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে।
ঘোষিত দল: মাহমুদুউল্লাহ রিয়াদ, মোহাম্মদ নাইম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন ও শামীম হোসেন । ১৫ সদস্যের স্কোয়াডের পাশাপাশি রুবেল হোসেন এবং লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব অতিরিক্ত খেলোয়াড় হিসেবে দলের সাথে সফর করবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com