শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিশ্বকে পারমাণবিক অস্ত্র ব্যবহার প্রত্যাখ্যান করতে হবে : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মানবজাতির সুবিধার জন্য পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারকে সমর্থন করতে বিশ্বকে অবশ্যই পারমাণবিক অস্ত্রের ব্যবহার প্রত্যাখ্যান করতে হবে। ৭৬তম ইউএনজিএর পাশাপাশি আয়োজিত স্মারক উচ্চ-স্তরের অনুষ্ঠানে এক ভাষণে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অবস্থান এবং সাধারণ ও সম্পূর্ণ নিরস্ত্রীকরণের প্রতি সাংবিধানিক অঙ্গীকার ব্যক্ত করেন।
মোমেন বলেন, ‘বিশ্বকে পারমাণবিক যুদ্ধের কবল থেকে মুক্ত করতে ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরমাণু নিরস্ত্রীকরণে বাংলাদেশের অঙ্গীকার ও আনুগত্যের ভিত্তি হিসেবে এই আহ্বান।’ অস্ত্র ব্যবহারের বিপজ্জনক পরিণতিগুলি স্বীকার করে, তিনি সদস্য দেশগুলোকে অনুৎপাদনশীল অস্ত্রশস্ত্রের জন্য অর্থহীন বিনিয়োগ বন্ধ করতে এবং বিশ্বের সীমাবদ্ধ সম্পদ দিয়ে জলবায়ু পরিবর্তন, এসডিজি এবং শান্তি ও স্থিতিশীলতার মতো সমস্যার সমাধানের আহ্বান জানান। মোমেন বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে মুষ্টিমেয় রাষ্ট্রের দ্বারা পারমাণবিক অস্ত্রের ব্যবহারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি পারমাণবিক অস্ত্রের হুমকি বা ব্যবহারের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারকারী দেশগুলোর কাছ থেকে কার্যকর, নিঃশর্ত ও বৈষম্যহীন আশ্বাস দাবি করেন।
পররাষ্ট্রমন্ত্রী শান্তিপূর্ণ ও পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের লক্ষ্য বাস্তবায়নের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করার জন্য বাংলাদেশের প্রস্তুতি তুলে ধরেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com