শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অর্ধশত যাত্রী নিয়ে পদ্মায় নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের পাঁকা ইউনিয়নে পদ্মা নদীতে নৌকাডুবে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। শিবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার কাজ চালাচ্ছে। স্থানীয়দের বরাত দিয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা উজ্জ্বল হক জানান, শ্যালোমেশিন চালিত একটি নৌকা ৪০-৫০ জন যাত্রী নিয়ে পদ্মা নদীর পাঁকা ঘাট থেকে ছেড়ে আসার পর মাঝ নদীতে পৌঁছালে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এতে চারজনের মৃত্যু হয়। শিবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ও স্থানীয় জনপ্রতিনিধিরা উদ্ধার কাজ চালাচ্ছে বলে জানান তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com