বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা

পিরোজপুর প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে পিরোজপুরে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল পিরোজপুর প্রেসক্লাব ভবন থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের টাউন ক্লাব সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মুনিরা পারভীন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান। সুজন’র পিরোজপুর জেলা কমিটির সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিমের সভাপতিত্বে এবং সাংবাদিক ফসিউল ইসলাম বাচ্চু’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাবের এডহক কমিটির আহবায়ক গৌতম চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক গোলাম মাওলা নকীব, সহকারী অধ্যাপক মো. জাহিদুল ইসলাম, সুজন সম্পাদক সহকারী অধ্যাপক শাহআলম শেখ, এডভোকেট এস এম রেজাউল ইসলাম শামীম, নারী নেত্রী খালেদা আক্তার হেনা, এনজিও প্রতিনিধি মাইনুল আহসান মুন্না, সাংবাদিক খেলাফত হোসেন খসরু, শিরিনা আফরোজ, টিআইবি’র পিরোজপুর এরিয়া ম্যানেজার মো. কাইউম। আলোচনা সভায় আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবসের তাৎপর্য ও ধারণাপত্র উপস্থাপন করেন সজন’র জেলা কমিটির সহ-সভাপতি মো. ফিরোজ খান। সুজন- সুশাসনের জন্য নাগরিক এর আয়োজনে অনুষ্ঠিত র‌্যালী ও আলোচনা সভায় সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, সনাক, টিআইবি, সুজন প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com