শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা ব্রিগেঃ হান্নান শাহ্’র ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাপাসিয়ায় স্মরণ সভা, মিলাদ ও দোয়া

জাকির হোসেন কামাল কাপাসিয়া (গাজীপুর) :
  • আপডেট সময় বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

গাজীপুরের কাপাসিয়া উপজেলার কৃতি সন্তান, বিএনপির দুঃসময়ের কান্ডারী, ১/১১’র গণতন্ত্র পুনরুদ্ধারে মহানায়ক, সাবেক সফল মন্ত্রী, বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ.স.ম হান্নান শাহ্’র ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৯ সেপ্টেম্বর বুধবার কাপাসিয়ায় স্মরণ সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর-৪, কাপাসিয়া আসনের বিএনপি মনোনীত প্রার্থী, প্রয়াত নেতা হান্নান শাহ্ পুত্র শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজের পরিবারের পক্ষ থেকে তাঁর কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া গ্রামের নিজ বাড়িতে সকাল থেকে দিনব্যাপী মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন, ফাতেফা পাঠ, কুরআনখানী, মিলাদ মাহফিল, দোয়া ও খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে গাজীপুর জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিক দল, ওলামা দল সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, সমর্থক ও শুভাকাঙ্খিরা অংশগ্রহন করেন। পরে প্রয়াত নেতা হান্নান শাহ্’র রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা সিদ্দিক হোসাইন। এর আগে উপস্থিত নেতা-কর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া প্রার্থণা করেন হান্নান শাহ্ পুত্র শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ। গাজীপুর জেলা বিএনপির প্রবীণ নেতা ও কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ খন্দকার আজিজুর রহমান পেরা’র দিক নির্দেশনায় ঘাগটিয়া ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠন অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন। প্রকাশ, ২৭ সেপ্টেম্বর হান্নান শাহ্’র ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতি পরিষদের উদ্যোগে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের উপস্থিতিতে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তিনি ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে ইন্তেকাল করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com