শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বাংলাদেশ হাউসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাসস :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

মার্কিন যুক্তরাষ্ট্রে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেরিল্যান্ডে নবনির্মিত বাংলাদেশ হাউসের উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে নবনির্মিত বাংলাদেশ হাউসের উদ্বোধন করেন। এর আগে তিনি বাংলাদেশ হাউস প্রাঙ্গণে একটি ফ্রিঞ্জ গাছের চারা রোপণ করেন। বাংলাদেশ হাউসের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী মোনাজাতে অংশগ্রহণ করেন। এরপর তিনি বাংলাদেশ দূতাবাস এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশি কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্টদূত মহ. শহিদুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘর সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদানের জন্য গত ১৯ সেপ্টেম্বর ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে দু’দিনের যাত্রাবিরতি শেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পৌঁছান। গত ২৪ সেপ্টেম্বর পর্যন্ত নিউইয়র্ক অবস্থানকালে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনসহ বেশ কয়েকটি উচ্চপর্যায়ের ইভেন্ট এবং বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধান এবং সংস্থার সঙ্গে একান্ত ও দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন। তিনি গত ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদে তাঁর বাবা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে বাংলায় ভাষণ প্রদান করেন।
গত ২০ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরের উত্তরের লনের বাগানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তাঁকে উৎসর্গকৃত একটি বেঞ্চ উদ্বোধন এবং একটি বৃক্ষরোপণ করেন।
প্রধানমন্ত্রী তাঁর সরকারি সফর শেষে গত ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ওয়াশিংটনে পৌঁছান এবং পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তাঁর আজ ১ অক্টোবর রাতে হেলসিংকি হয়ে দেশে ফেরার কথা রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com