শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দুঃখ প্রকাশ; আগামী বছর পাকিস্তান সফরে যাবে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান সফর বাতিল করে দুঃখ প্রকাশ করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। আগামী বছরই ইংলিশরা সফর করবে পাকিস্তানে। এমন আশাবাদ ব্যক্ত করেছেন ইসিবি প্রধান ইয়ান ওয়াটমোর। ডেইলি মেইলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি খুবই দুঃখিত, যদি কেউ আমাদের এই সিদ্ধান্তে ব্যথিত হয়ে থাকে, বিশেষ করে পাকিস্তানে। সিদ্ধান্তটা আমাদের বোর্ডের জন্য খুবই কঠিন ছিল। তবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম খেলোয়াড় ও স্টাফদের মানসিক স্বাস্থ্য ও কল্যাণের কথা ভেবেই।’ অনেক ভেবে চিন্তে সিদ্ধান্তটা নিতে হয়েছে বলে তিনি আরো জানান, ‘বোর্ড এই সিদ্ধান্তটা নিয়েছিল নিজেদের বিচারের ওপর ভরসা করে। আর বিষয়টা শুরুতেই বাতিলের পক্ষে ছিল না। আমরা শুরুতে সফরের বিষয়ে ইতিবাচকই ছিলাম। আমরা বিষয়টা খেলোয়াড়দের কাছে পাঠাতে চেয়েছিলাম। কিন্তু শেষমেশ বিষয়টা এমন হয়নি।’ ইসিবি প্রধান নিশ্চিত করেছেন, আগামী বছর পাকিস্তান সফরের প্রস্তুতির জন্য প্রতিজ্ঞাবদ্ধ তারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com