শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাইরে সভা করার অধিকার হরণ করেছে সরকার : মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বাইরে আমরা একটা সভা করব সেই অধিকারটুকু আমাদের নাই। এই ফ্যাসিস্ট সরকার সেই অধিকার হরণ করে নিয়ে গেছে। সেই অধিকার আদায় করতে হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিএনপি নেতা নজরুল ইসলাম খানের রোগমুক্তি কামনায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে শ্রমিকদল আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, আমাদেরকে কথা বলার অধিকার আদায় করতে হবে। রাজপথে মিছিল করার অধিকার আদায় করতে হবে। রাজপথে মিছিল করে ভোটের অধিকার আদায় করতে হবে। এই সরকারের পতনের ব্যবস্থা করতে হবে।
তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ছে। তাদেরকে বলবো দয়া করে কাঁচের ঘর থেকে বাইরে আসুন। পুলিশ বাহিনী, পেটুয়া বাহিনী না নিয়ে স্বাভাবিক চলাফেরা করুন। দেখুন মানুষ আপনাদের ফুল দেয় না থুথু দেয়। আপনাদেরকে থুথু দিবে। আর আমরা এখনো যেখানে যাই আল্লাহর রহমতে মানুষ আমাদের ফুল দেয়।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এক সময় শ্রমিক দলের সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করেছি। তখন শ্রমিকদল ছিল খুব শক্তিশালী। ছাত্রদল তার অবস্থানে খুব শক্তিশালী ছিল। তখন যুবদল, ছাত্রদল ও শ্রমিকদল ছাড়া কোনো আন্দোলন হতো না। কিন্তু এখন সেই শ্রমিকদল নেই।
তিনি বলেন, আমরা তখন পদ-পদবীর পেছনে দৌঁড়াইনি। পদ-পদবী আমাদের পেছনে দৌঁড়াইছে। আমাদের কাজ করতে কোনো পদ দরকার হয়নি। এখন শুনছি মাছ খায়, বিকাশ খায়। আমাদের দলে এগুলো ঢুকে গেছে। এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আন্দোলনের জন্য প্রস্তুত হতে হবে। এ সময় তিনি শ্রমিকদল পুনর্গঠনের ব্যাপারেও আশ্বাস দেন। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি কাজী আমীর খসরুর সভাপতিত্বে ও মহানগর উত্তর শ্রমিক দলের সভাপতি খন্দকার জুলফিকার মতিনের সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিলে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপির সহ- শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, মামুনুজ্জামান ফিরোজ মোল্লা, শ্রমিক দলের উপদেষ্টা আবুল খায়ের খাজা, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুল করিম মজুমদার, মহানগর দক্ষিণ শ্রমিকদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম বাদল, সিনিয়র সহ- সভাপতি সুমন ভূঁইয়া প্রমূখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com