শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

না জানিয়ে পানি ছাড়া পাপ, অপরাধ: মমতা

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পানি ছাড়া নিয়ে দেশটির জলাধার কর্তৃপক্ষের কঠোর সমালোচনা করেছেন। শুক্রবার এক টিভি চ্যানেলকে টেলিফোনে মুখ্যমন্ত্রী বলেন, ‘না জানিয়ে ব্যারাজ থেকে জল ছাড়া পাপ। এটা অপরাধ।’ পশ্চিমবঙ্গে টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ার পাশাপাশি বেড়েছে নদীগুলোর পানির স্তর। এর মধ্যেই মাইথন, পাঞ্চেত, ডিভিসির মতো জলাধার থেকে পানি ছাড়ায় নদীগুলো ফুলে ফেঁপে উঠেছে। এতে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার অনলাইনের প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েকটি গ্রাম ইতোমধ্যেই প্লাবিতও হয়েছে। এ পরিস্থিতিতে আবার সরব হলেন মমতা। আরও একবার তিনি এ বন্যাকে ‘ম্যান মেড’ বলে অভিহিত করেন।
রাজ্যকে না জানিয়ে পানি ছাড়ার বিষয়টি নিয়ে হতাশ মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘কত বার বলেছি, না বলে জল ছাড়বেন না। বলতে বলতে হতাশ হয়ে যাচ্ছি। না জানিয়ে রাত ৩টার সময় যদি জল ছেড়ে দেয়, তা হলে তো মানুষ ঘুমন্ত অবস্থাতেই ভেসে যাবে। এটা পাপ। এটা অপরাধ।’ তিনি বলেন, ‘আগে থেকে জানলে তো আমরা মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে পারি।’ এর পরই তিনি বলেন, ‘জল ছেড়ে কেন বন্যা ঘটাবে? ঝাড়খ-ের বোঝা আমরা কেন নেব?’ বানভাসি এলাকার মানুষদের কাছে প্রশাসনের সব রকম সাহায্য পৌঁছে দেওয়ার আশ্বাসও দেন তিনি।
জানা যায়, শুক্রবার সকালে মাইথন জলাধার থেকে ৮০ হাজার কিউসেক এবং পাঞ্চেত থেকে ৫৫ হাজার কিউসেক পানি ছাড়া হয়েছে। অন্য দিকে, দুর্গাপুর ব্যারাজ থেকে দেড় লাখ কিউসেকেরও বেশি জল ছাড়া হয়েছে। এতেই চিন্তার ভাঁজ পড়েছে জেলা প্রশাসনের কপালে। তবে পরিস্থিতি মোকাবিলার জন্য জেলা প্রশাসনকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে নবান্ন। গত জুলাই-আগস্টেই জলাধার থেকে পানি ছাড়ায় হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুরসহ একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। বেশ কয়েকটি নদীর বাঁধ ভেঙেও গিয়েছিল। এর জেরে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছিল ওই এলাকার মানুষের।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com