শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শ্রীলঙ্কাকে হারিয়ে সাফে শুভ সূচনা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২ অক্টোবর, ২০২১

সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করেছে বাংলাদেশ। মালদ্বীপের মালের ন্যাশনাল স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়েছে অস্কার ব্রুজনের দল। প্রথম ম্যাচেই দারুণ ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকেন জামাল ভূঁইয়া, তপু বর্মনরা। তবে গোলের দেখা পায়নি প্রথমার্ধে। গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে একাদশে একটি পরিবর্তন আনেন কোচ অস্কার ব্রুজন। জুয়েল রানার পরিবর্তে মাঠে নামান সাদউদ্দিনকে। ৫৬ মিনিটে বাংলাদেশের আক্রমণ ঠেকাতে গেলে হাতে বল লাগে লঙ্কান এক ডিফেন্ডারের। রেফারি পেনাল্টির নির্দেশ দিলে তপু বর্মন গোল করে এগিয়ে দেন দলকে। এই তপুই প্রথমার্ধের ইনজুরি সময়ে পেতে পারতেন গোল। ইয়াসিন আরাফাতের লম্বা ক্রসে দারুণ হেড নিয়েছিলেন এই ফরোয়ার্ড। কিন্তু শ্রীলঙ্কার গোলরক্ষক বাঁ দিকে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে দলকে সে যাত্রায় রক্ষা করেন। তবে শেষ রক্ষা হয়নি লঙ্কানদের। পেনাল্টিতে পাওয়া তপুর একমাত্র গোলেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com