শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

২০ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিশ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২ অক্টোবর, ২০২১

বিএনপির নেতৃত্বাধীন জোট ‘রাজনৈতিকভাবে অকার্যকার’ হয়ে পড়েছে, এমন কারণ দেখিয়ে জোট ছাড়ল খেলাফত মজলিশ। গত শুক্রবার বিকালে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম মজলিশে শুরার বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসাইন জোট ছাড়তে সংগঠনের সর্বসম্মত সিদ্ধান্তের ঘোষণা দেন। এর আগে চলতি বছর ১৪ জুলাই বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে ‘যথাযথ মূল্যায়ন না পাওয়ার’ কারণ দেখিয়ে জোট থেকে বেরিয়ে যায় জমিয়তে উলামায়ে ইসলামের একটি অংশ। জমিয়তে উলামার ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া ওই দিন সংবাদ সম্মেলনে জোট ছাড়ার ঘোষণা দেন। এছাড়া ২০১৯ সালের ৬ মে আন্দালিব রহমান পার্থের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) সংসদে যোগ দেওয়া নিয়ে দ্বন্দ্বে জোট ছাড়ার ঘোষণা দেয়।
এরও আগে ২০১৮ সালের ২৬ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্টে বিএনপির যোগ দেওয়া নিয়ে মতবিরোধে ২০ দলীয় জোট থেকে বেরিয়ে য়ায় লেবার পার্টির একাংশ। শুক্রবার সংবাদ সম্মেলনে জোট ছাড়ার কারণ তুলে ধরেন খেলাফতে মজলিশের ভারপ্রাপ্ত মহাসচিব।
তিনি বলেন, “খেলাফত মজলিশ বিএনপি জোটে দীর্ঘ ২২ বছর যাবত আছে। ২০১৯ সাল থেকে জোটের দৃশ্যমান কোনো রাজনৈতিক তৎপরতা ও কর্মসূচি নাই। ২০১৮ সালে জাতীয় ফ্রন্ট গঠনের মধ্য দিয়ে ২০ দলীয় জোটকে কার্যত অকার্যকরও করা হয়।“ “এমতাবস্থায় আদর্শিক, সাংগঠনিক ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় আজকে মজলিশে শুরার অধিবেশন সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, খেলাফত মজলিশ একটি আদর্শিক সংগঠন হিসেবে স্বকীয়-স্বাতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে ময়দানে ভূমিকা রাখবে এবং এখন থেকে ২০ দলীয় জোটসহ সকল রাজনৈকিত জোটের সঙ্গে সম্পর্ক ত্যাগ করছে।” এক প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত মহাসচিব জানান, তারা অন্য কোনো জোটেও যুক্ত হবে না। পুরানা পল্টনে একটি রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলন হয়। এর আগে মাওলানা মুহাম্মদ ইসহাকের সভাপতিত্বে মজলিশে শুরার বৈঠক হয়। দুই শতাশিক সদস্যের এই বৈঠকে জোট ছাড়ার সিদ্ধান্ত হয়। সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব অধ্যাপক আহমেদ আবদুল কাদেরের অবিলম্বে মুক্তি দাবিও জানানো হয়।
এসময় সংগঠনের আমির অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসহাক, সিনিয়র নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমদ চৌধুরী, নায়েবে আমির মাওলানা আবদুল বাসিত আজাদ, মাওলানা মুওদদীন আহমেদ, মাওলানা আহমেদ আলী, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, অধ্যাপক আবদুল হালিম, যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান কাউসার, আবদুল জালিল, মুনতাসীর আলী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, তোফাজ্জল হোসেন মিয়াজী, শিক্ষা বিষয়ক মিনহাজুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। ২০১২ সালে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনের লক্ষ্যে চারদলীয় জোটের পরিসর বাড়িয়ে ১৮ দলীয় জোট গঠন করে বিএনপি। পরে আরও দুইটি দল তাতে যোগ দিলে ২০ দলীয় জোট হয়। গত কয়েক বছরে বিজেপিসহ কয়েকটি দলের একাংশ যেমন, ইসলামী ঐক্যজোট, এনপিপি, ন্যাপ, লেবার পার্টি, এনডিপি মত ভিন্নতার কারণে দেখিয়ে এই জোট ছেড়ে গেছে। সর্বশেষ গত ১৪ জুলাই জমিয়তে উলামায়ে ইসলামের একটি অংশ জোট থেকে বেরিয়ে যায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com