শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অভিযানের খবরে বাস কমে যায় মতিঝিলে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৩ অক্টোবর, ২০২১

রুট পারমিটবিহীন বাস-মিনিবাস চলাচল বন্ধে গতকাল রোববার (৩ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর মতিঝিলে অভিযান শুরু করেন ভ্রাম্যমাণ আদালত। কিন্তু অভিযানের আগাম খবর পেয়ে মতিঝিল এলাকায় বাসের সংখ্যা কমে যায়। পরে অভিযানস্থল পরিবর্তন করে গুলিস্তানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। ডিএসসিসি সূত্র জানায়, পূর্বনির্ধারিত সিডিউল অনুযায়ী আজ বেলা ১১টায় মতিঝিল এলাকায় তারা অভিযান শুরু করেন। অভিযানের খবরে ওই এলাকার সড়কে বাস চলাচল কমে যায়। পরে দুপুর ১২টার দিকে মতিঝিল থেকে গুলিস্তানে চলে যান ভ্রাম্যমাণ আদালত। এখন তারা ওই এলাকায় অভিযান পরিচালনা করছেন।
অভিযানস্থল পরিবর্তনের কারণ সম্পর্কে কিছু জানাননি ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাসের। এর আগে গতকাল (২ অক্টোবর) তিনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিলেন, ‘বাস রুট রেশনালাইজেশন’ কার্যক্রমের ১৭তম সভার সিদ্ধান্তের আলোকে রুট পারমিটবিহীন বাস-মিনিবাস চলাচল বন্ধে এ অভিযান চালানো হবে। অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন মোহাম্মদপুর বসিলা ব্রিজ এলাকায় বাস রুট রেশনালাইজেশনের আওতায় বি আরটিএ ও ডিএনসিসির যৌথ উদ্যোগে চলমান বাসের ফিটনেসসহ রুট পারমিট পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com