শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জায়েদ খানের নায়িকা হচ্ছেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৪ অক্টোবর, ২০২১

শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের প্রযোজনায় ‘জখম’ নামের একটি সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করবেন কলকাতার আলোচিক নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আর তার বিপরীতে নায়ক হবেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। শাপলা মিডিয়ার মালিক সেলিম খান বলেন, শ্রাবন্তী খুবই ভালো ও জনপ্রিয় অভিনেত্রী। এ দেশের সিনেমায় কাজের অভিজ্ঞতা আছে। সেজন্যই তাকে চূড়ান্ত করেছি। এতে সিনেমায় দুই বাংলার দর্শকেরই আগ্রহে থাকবে। শিগগিরই এই ছবির কাজ শুরু করবো আমরা। ভেতরের খবর, এ সিনেমার জন্য নায়ক চরিত্রে জায়েদ খান পূর্ব নির্ধারিত। তবে নায়িকা বদলেছে। এতে কাজ করার কথা ছিলো ঢাকাই ছবির আলোচিত নায়িকা অপু বিশ্বাসের। কিন্তু তাকে বাদ কলকাতার শ্রাবন্তীকে বেছে নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।
এ বিষয়ে সিনেমাটির পরিচালক অপূর্ব রানা বলেন, অপু নিজেই সরে দাঁড়িয়েছেন। হয়তো ব্যক্তিগত কারণে। আমরা তো আর বসে থাকবো না। তাই কলকাতার শ্রাবন্তীকে নিয়েছি। ‘সোনার চর’ নামের গ্রামীণ পেক্ষাপটের একটি সিনেমা নিয়ে প্রচ- ব্যস্ত জায়েদ খান। সেই সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন নবাগতা স্নিগ্ধা। আরও আছেন মৌসুমী ও ওমর সানী। সিনেমার বেশ কিছু দৃশ্য ইতোমধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। গ্রামীণ যুবকের লুকে প্রশংসা কুড়িয়েছেন জায়েদ খান। অন্যদিকে রাজনীতির মাঠে ব্যর্থ হয়ে অনেকটা চুপচাপ শ্রাবন্তী। অভিনয়ের বাইরে তার বিয়ে ও বিচ্ছেদের খবরেই শিরোনামে থাকেন এই অভিনেত্রী। বাংলাদেশের সিনেমায় কাজ করার অভিজ্ঞতা আছে শ্রাবন্তীর।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com