শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ইন্টারনেটের স্পিডে বাংলাদেশ

আইটি ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৪ অক্টোবর, ২০২১

ইন্টারনেটের স্পিডের দিক থেকে বিশ্বের ১১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৩তম। দক্ষিণ এশিয়ায় ভারত, পাকিস্তান এমনকি নেপালের চেয়েও পিছিয়ে বাংলাদেশ। এমনটাই উঠে এসেছে ২০২১ সালের ‘ডিজিটাল কোয়ালিটি অব লাইফ ইনডেক্স’ শীর্ষক সূচকে। ২০২০ সালের তুলনায় এবার বাংলাদেশের অবস্থানের ২৫ ধাপ অবনতি হয়েছে। এশিয়ার ৩২টি দেশের মধ্যে বর্তমানে বাংলাদেশের অবস্থান ৩০তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান ৫৯তম, নেপালের ৮৭তম, শ্রীলঙ্কার ৮৮তম এবং পাকিস্তানের অবস্থান ৯৭তম স্থানে। তালিকার শীর্ষে রয়েছে ডেনমার্কের নাম। এরপর রয়েছে যথাক্রমে দক্ষিণ কোরিয়া, ফিনল্যান্ড, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নাম। তালিকার ছয় নম্বরে রয়েছে সিঙ্গাপুরের নাম। শীর্ষ দশে থাকা বাকি দেশগুলো হচ্ছে যথাক্রমে ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মানি ও যুক্তরাজ্য। তালিকার শীর্ষ দশের মধ্যে ছয়টিই ইউরোপের দেশ। আর প্রথম ৫০টি দেশের মধ্যে ইউরোপের বাইরে রয়েছে মাত্র ১৮টি দেশ। এই সূচক প্রকাশ করেছে সার্ফশার্ক নামের খ্যাতনামা একটি ভিপিএন পরিষেবা সংস্থা। পাঁচটি বিষয়ের ওপর ভিত্তি করে এই ইনডেক্স তৈরি করা হয়েছে। এগুলো হচ্ছে: ইন্টারনেটের সামর্থ্য, ইন্টারনেটের মান, ইলেকট্রনিক অবকাঠামো, ইলেকট্রনিক নিরাপত্তা এবং ইলেকট্রনিক সরকার।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com