শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভারতে ‘আন্তর্জাতিক রত্ন ’ সম্মাননায় ভূষিত তাপস

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

বাংলা সংগীতে বিশেষ ভূমিকা রাখায় ভারতে বিশেষ সম্মাননায় ভূষিত হলেন সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপস। গত ২ অক্টোবর পশ্চিমবঙ্গের হাওড়া শরৎ সদনে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল রত্ন সম্মাননা’ প্রদান অনুষ্ঠানে এ সম্মাননায় ভূষিত করা হয় তাকে। সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় তাপস বলেন, “আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এমন প্রেরণাদায়ী সম্মাননায় আমাকে ভূষিত করার জন্য। যে কোন সম্মাননাই আমাকে ভবিষ্যতে আরও ভালো কিছু করার ও দেশকে গর্বিত করার প্রচেষ্টায় দায়িত্বশীল করে তোলে।” এছাড়াও, চলতি বছর এপ্রিলে ডানা সম্মান ‘গর্বের বাঙালি অ্যাওয়ার্ড ২০২১’-এ সংগীত পরিচালক হিসেবে পশ্চিমবঙ্গের কিংবদন্তি সংগীতজ্ঞ ও শিল্পীজনদের পাশাপাশি সম্মাননায় ভূষিত হন কৌশিক হোসেন তাপস। তিনি ছাড়াও স্বনামধন্য যেসব বাঙালি এ পুরস্কারে ভূষিত হন তাঁরা হলেন, প-িত অজয় চক্রবর্তী, আরতি মুখোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী, শান , নির্মাতা কৌশিক গাঙ্গুলি, গৌতম ঘোষ ও লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় প্রমুখ।

সংগীত পরিচালনায় বিশেষ অবদান রাখায় এর আগে সম্মানজনক ‘দাদা সাহেব ফালকে এক্সিলেন্সি অ্যাওয়ার্ড’ (২০১৮) ও ‘মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড’ অর্জন করেন কৌশিক হোসেন তাপস। সুরকার হিসেবে ২০১৩ সালে গ্রহণ করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com