বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

যে কারণে সিঙ্গেল থাকতে পছন্দ করে ছেলেরা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

‘একাই ভালো ছিলাম’- এমনটি প্রায়ই ভেবে থাকেন বিবাহিতদের অনেকেই। আবার যারা নিঃসঙ্গ সময় পার করছেন, তাদের অনেকেই মনের মতো সঙ্গীর খোঁজ করছেন। বিবাহিত জীবন সম্পর্কে বা নিছক প্রেমের সম্পর্কে থাকার ক্ষেত্রেও অনেকের মধ্যেই অনীহা কাজ করে। অনেকেই মনে করেন, সম্পর্কে জড়িয়ে পড়লে বোধহয় জীবন তার স্বাভাবিক ছন্দ বা স্বাধীনতা হারাবে! এমনই বেশ কিছু যুক্তিতে বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরা একা থাকতে পছন্দ করে। তবে সবার একা থাকার কারণ এক নয়। মার্কিন অধ্যাপক, মনোবিজ্ঞানী লিসা ফায়ারস্টোন জানান, সোশ্যাল মিডিয়ায় সমীক্ষা চালিয়ে ২০ হাজারেরও বেশি ‘সিঙ্গেল’ পুরুষের মতামত সংগ্রহ করে যে উত্তরগুলো পাওয়া যায় সেগুলোকে ৪৩টি বিভাগে ভাগ করা হয়। এ উত্তরগুলো বিশ্লেষণ করে মনোবিজ্ঞানীরা মোট ছয়টি কারণ জানতে পারেন। ‘ইভলিউশনারি সাইকোলজিকাল সায়েন্স’ জার্নালে প্রকাশিত হয় এ কারণগুলো। ছেলেদের একা থাকতে চাওয়ার ৬টি প্রধান কারণ হলো: ছেলেদের সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে মূলত আত্মবিশ্বাসের অভাব বড় বাধা হয়ে দাঁড়ায়। তাই তারা একা থাকতে চায়। অনেকে বলেছেন, সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা খুব বেশি মাথা ঘামাতে চান না। অনেকে তাদের ভেঙে যাওয়া সম্পর্ককে কারণ হিসেবে দেখিয়েছেন এবং তারা যে মহিলাদের আর বিশ্বাস করতে পারেন না, সেটাও বলেছেন। সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ৬৬০ জনেরও বেশি অংশগ্রহণকারীর উত্তর ছিল-তারা দেখতে ভাল নয় বলে একা থাকতে চান। অনেকে বলেছেন, সম্পর্ক গড়তে তাদের কোনো ইচ্ছেই নেই। গুরুত্বপূর্ণ কারণ হিসেবে অনেকেই দেখিয়েছেন ফ্লার্ট করাকে। অনেক পুরুষই নাকি ‘ফ্লার্ট’ করতে পারেন না। তারা খুবই লাজুক। তাই মেয়েদের সঙ্গে কথা বলার ক্ষেত্রে জড়তা অনুভব করেন। এ জন্য তারা একা থাকতে পছন্দ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com