বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বৃহস্পতিবার শপথ নেবেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

আগামী বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিধানসভায় শপথ নিতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা আবহে ছোট আকারেই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বলে জানা গেছে। শপথ অনুষ্ঠানে রাজ্যপাল জগদীপ ধনখড়কেও আমন্ত্রণ জানানো হয়েছে। এর আগে গত রবিবার রেকর্ড গড়ে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার ভবানীপুর আসনের উপনির্বাচনে বিজয়ী হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর পদ টিকিয়ে রাখতে ওই আসনে জয়ের বিকল্প ছিল না তার। ভবানীপুর আসনের উপনির্বাচনে ৫৮ হাজার ৮৩২ ভোটে জয়ী হন তৃণমূল নেত্রী।

মূলত ২০২৪-এ ভারতের পরবর্তী সাধারণ নির্বাচনে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপিকে বিরোধীরা যে ঐক্যবদ্ধ চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চাইছে, সেই লক্ষ্য পূরণের রাস্তায় এই ভবানীপুরের উপনির্বাচন ছিল একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com