শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রানীর পর মিলেছে টুনটুনির খোঁজ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

টুনটুনি পাখির মতো চঞ্চলতায় ভরপুর বাছুরটি। এজন্য কৃষক আবুল কাশেমের শিশু ছেলে তার নাম দিয়েছে টুনটুনি। সম্প্রতি গিনেস রেকর্ড গড়া সাভারে রানীর মতই খর্বাকৃতির দেহাবয়ব বাছুরটির। বিশ্বের সবচেয়ে ছোট গরুর রেকর্ডধারী রানী মারা গেছে সম্প্রতি। ৪৩৬ দিন বয়সী টুনটুনির মাঝে অনেকেই রানীর বৈশিষ্ট্য খুঁজছে। বাছুরটির উচ্চতা ২১ ইঞ্চি। ওজন মাত্র ২২ কেজি। এই বাছুরের জন্ম হয়েছে গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের হায়াতখারচালা গ্ৰামের আবুল কাশেমের রাড়িতে। গত বছরের ৮ ভাদ্র জন্ম নেয় বাছুরটি। খবর পেয়ে স্থানীয় কয়েকজন ওজন মাপার স্কেল ও ফিতা নিয়ে ওই গ্রামের কৃষকের বাড়িতে উপস্থিত হন। সাদা রঙের বাছুরটি বাছুরের দৈর্ঘ্য, পরিধি ও ওজন মাপা হয়।
দেশি জাতের এই বাছুরটির উচ্চতা, বয়স ও ওজন বিবেচনায় এটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড গড়া সাভারের রানী নামের খর্বাকৃতির গরুর চেয়ে কিছু পাথর্ক্য আছে। রানীর ওজন ছিল ২৬ কেজি। টুনটুনির ওজন মাত্র ২২ কেজি। রানীর উচ্চতা ছিল ২০ ইঞ্চি, টুনটুনির উচ্চতা ২১ ইঞ্চি। বাছুরটি শারীরিক গঠনের কারণে পরিবারের প্রত্যেক সদস্যের কাছে খুব প্রিয় হয়ে উঠেছে। কৃষক আবুল কাশেমের স্ত্রী জরিনা জানান, কিছুটা খরগোশের মত ছোট আকৃতির হয়ে জন্ম নেয় বাছুরটি। জন্মের কিছুক্ষণের মধ্যেই এটি দ্রুত হাঁটতে শুরু করে। এত ছোট আকৃতির বাছুর তারা এর আগে এলাকায় কেউ দেখেনি। প্রায় প্রতিদিন সবাই বাছুরটিকে দেখতে ভিড় করে। গরুর মালিক আবুল কাশেম জানান, দেশী জাতের আমার গাভীটি এর আগেও বেশ কয়েকটি বাচ্চা দিয়েছে। কিন্তু সেগুলো স্বাভাবিক ছিল। এই বাছুরটি ছোটো বামন আকৃতির হয়েছে।
শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান পলাশ জানান, আমরা বাছুরটির বিষয়ে সরাসরি খোঁজ নিবো। শুনেছি এর ওজন তুলনামূলক অনেক কম। এটি রেকর্ড গড়ার মতো হলে আমরা সব ধরনের সহযোগিতা করব।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com