শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হলেও টানা বৃষ্টি না হওয়া এবং বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। আজ শুক্রবার বিকালের দিকে ঢাকাসহ দেশের অনেক অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদফতর এসব তথ্য জানিয়েছে।
আবহাওয়াবিদ শাহিন আলম বলেন, ‘যে পরিমাণ বৃষ্টি হলে আবহাওয়া ঠান্ডা হতে পারে তা হচ্ছে না। এ জন্য টানা বৃষ্টি প্রয়োজন। একইসঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি হওয়ায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে।’ তিনি বলেন, ‘চলতি মাসের শেষ দিকে মৌসুমী বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিলে শীতের আবহাওয়া পেতে শুরু করবো আমরা।’ গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে, ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৩৪ দশমিক ৭, ময়মনসিংহে ৩৪ দশমিক ২, চট্টগ্রাম ৩৩ দশমিক ৩, সিলেটে ৩৪, রাজশাহীতে ৩৫ দশমিক ৫, রংপুরে ৩৩ দশমিক ৮, খুলনায় ৩৪ দশমিক ৬ এবং বরিশালে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়, মৌসুমী বায়ু অক্ষের বর্ধিতাংশ পূর্ব রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয়। এটি উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় আছে। এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com