বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাভারে ট্রলারডুবি তিন জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ সাত

সাব্বির হোসেন সাভার :
  • আপডেট সময় শনিবার, ৯ অক্টোবর, ২০২১

সাভারে তুরাগ নদীতে বালুভর্তি বাল্কহেডের (কার্গো) ধাক্কায় ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। আমিন বাজার এলাকার তুরাগ নদীতে ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো সাতজন। নিখোঁজদের উদ্ধারে কাজ চলমান রেখেছে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দল। শনিবার (৯ অক্টোবর) দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, শনিবার সকাল ৮টা ৫০ মিনিটে ট্রলারডুবির খবর পাওয়া যায়। তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দলকে আমিন বাজারে তুরাগ নদীতে পাঠানো হয়েছে। নিখোঁজদের উদ্ধারে কাজ এখনো চলমান রয়েছে। তিনি আরও বলেন, এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন নারী ও দুইজন শিশু রয়েছে। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com