বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কোটালীপাড়ায় পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর মতবিনিময় সভা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ১০ অক্টোবর, ২০২১

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দুর্গাপূজা উপলক্ষে পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কোটালীপাড়া থানার আয়োজনে থানা হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কোটালীপাড়া থানার ওসি মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম। মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কোটালীপাড়া শাখার সভাপতি কার্তিক চন্দ্র বিশ^াস, সাধারণ সম্পাদক লীলা দাম, সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস, কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ জাকারিয়া, কোটালীপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র দে বক্তব্য রাখেন। জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বলেন, আপনারা সকলে স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপন করবেন। পূজায় যাতে কোন প্রকার আইনশৃঙ্খলা বিঘœ না ঘটে তার জন্য কোটালীপাড়া থানা পুলিশ সার্বক্ষণিক ভাবে কাজ করবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com