বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী আবদুল কাদির খান মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১০ অক্টোবর, ২০২১

পাকিস্তানের পরমাণু বোমা তৈরির অন্যতম কারিগর এবং বিজ্ঞানী ড. আবদুল কাদির খান মৃত্যুবরণ করেছেন। রবিবার (১০ অক্টোবর) তিনি মারা যান বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তানের (এপিপি) বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, করোনা আক্রান্ত হওয়ার পর গত ২৬ আগস্ট খান রিসার্চ ল্যাবরেটরিজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পরে অবস্থার অবনতি হলে তাকে রাওয়ালপিন্ডির সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে, ড. আবদুল কাদির খানের মৃত্যুতে শোক জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘আমাদের পারমাণবিক অস্ত্রের রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ অবদানের কারণে জাতির কাছে তিনি প্রিয় ছিলেন। পাকিস্তানি জনগণের জন্য তিনি জাতীয় আইকন।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com