শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মিমের সঙ্গে বিজ্ঞাপনে জুটি বাঁধলেন দিদার

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১০ অক্টোবর, ২০২১

সম্প্রতি জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম নতুন একটি বিজ্ঞাপনের শুটিং শেষ করেছেন। ‘কাল্ব্ রিসোর্ট’ এর বিজ্ঞাপনে মিমের সঙ্গী হয়েছেন তরুণ অভিনেতা দিদার। এটি পরিচালনা করেছেন তানভীর শেহজাদ। শিগগিরই বিজ্ঞাপনটি প্রচারে আসবে বলে জানা যায়। বিজ্ঞাপনটি প্রসঙ্গে আব্দুল কাদের (দিদার) বলেন, শোবিজ মাধ্যমে আমার ক্যারিয়ার সবে মাত্র শুরু। এরমধ্যে যে কয়েকটা কাজ করেছি, সেগুলো থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো সাড়া পেয়েছি। সেদিক থেকে শুরুতেই এরকম একজন অভিনেত্রীর সঙ্গে কাজ করতে পারাটা ভাগ্যেরও ব্যাপার। মিম আপুর সঙ্গে এটাই আমার প্রথম কাজ, অভিজ্ঞতা এক কোথায় চমৎকার। তিনি সহশিল্পীর প্রতি কাজের বিষয়ে বেশ সহযোগী। উনার সঙ্গে কাজ করতে পেরে সত্যি ভালো লেগেছে।
চলতি মাসেই এটি টেলিভিশন ও অনলাইনে একযোগে প্রচারিত হবে বলে নির্মাতাসূত্রে জানা যায়। এটি ছাড়াও বাঁধন গ্রুপের আরও একটি বিজ্ঞাপন প্রচারে আসবে বলে জানান অভিনেতা কাদের। দিদার এরইমধ্যে নাম লিখিয়েছেন সিনেমাতেও। গেল মাসেই শুরু করেছেন ‘খোদা হাফেজ’ সিনেমার শুটিং। ভিনটেজ মাল্টিমিডিয়া প্রযোজিত ও অনিক বিশ্বাস পরিচালিত এই সিনেমাতে কাদেরের নায়িকা হিসেবে রয়েছেন নিপা আহমেদ রিয়েলি।
এই অভিনেতা বলেন, ‘খোদা হাফেজ’ অ্যাকশন ও থ্রিলার ধর্মী সিনেমা। এই সিনেমার জন্য আমি নিজে ফাইটিং শিখেছি। এখানে দর্শকরা অ্যাকশনের নতুন মাত্রা দেখতে পাবে, যেগুলো হলিউড সিনেমায় দেখা যায়। এরজন্য আমি প্রায় ছয় মাস ট্রেনিং নিয়েছি। সিনেমাটির কাজ এরইমধ্যে ৩০ ভাগের মত শেষ হয়েছে।ছবিটির কাজ দ্রুত শেষ করে চলতি বছরের ডিসেম্বরে মুক্তি দেওয়ার প্ল্যান রয়েছে। এই ছবিটি ছাড়াও একই পরিচালকের নতুন আরেকটি সিনেমা ‘মার্ভেল’-এ চুক্তিবদ্ধ হয়েছি কিছুদিন আগে।
উল্লেখ্য, গেল বছরের শেষের দিকে নির্মাতা তানভীর শেহজাদের হাত ধরে মডেলিংয়ে নাম লেখান আব্দুল কাদের। এরপর ‘ডুব সাঁতারে’ ও ‘মন দরিয়া’ শিরোনামে দুটি মিউজিক ভিডিও করেন। এরপর গেল রোজায় প্রচারে আসে তার প্রথম বিজ্ঞাপন ‘ভাই ব্র্যান্ড’।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com