শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১০ অক্টোবর, ২০২১

গাজীপুর মহানগরীর বাসন সড়ক ও ভোগড়া এলাকায় দুটি পোশাক কারখানার লে অফ ঘোষণার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। কারখানার শ্রমিক আব্দুল বাতেন, রমজান আলী ও রাহেলা জানায়, শনিবার রাত পর্যন্ত কাজ শেষ করে সবাই বাসায় ফিরে যান। গতকাল রোববার (১০ অক্টোবর) সকাল ৮টার দিকে কারখানার প্রধান ফটকে লিগ্যাল নোটিশ দেখতে পায়। এতে কারখানার সহস্রাধিক শ্রমিক উত্তেজিত ও বিক্ষুব্ধ হয়ে ওঠে।
শ্রমিকরা জানায়, তাদের কিছু না জানিয়েই কর্তৃপক্ষ কারখানার লে-অফ ঘোষণা করে। আজ তাদের সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধের কথা ছিল। এদিকে ভোগড়া এলাকায় একই মালিকানাধীন অপর একটি কারখানার শ্রমিকরাও তাদের কারখানার প্রধান ফটকে লে-অফ ঘোষণার নোটিশ দেখতে পেয়ে বিক্ষোভ করে সড়ক অবরোধ করেছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের ফলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের যান চলাচল বন্ধ হয়ে যায়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জাকির হোসেন জানান, কারখানা কর্তৃপক্ষ এবং শ্রমিকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।
তবে এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। কর্তৃপক্ষ তাদের লে অফ নোটিশে উল্লেখ করেছেন, করোনা মহামারির কারণে তাদের কারখানার ব্যাপক ক্ষতি হয়েছে এবং কারখানাটি চালানোর মতো তাদের সামর্থ্য নেই। তাই আইন অনুযায়ী তারা কারখানা বন্ধের ঘোষণা দিয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com