বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শিগগিরই স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় রবিবার, ১০ অক্টোবর, ২০২১

স্কুল-কলেজের শিক্ষার্থীদের শিগগিরই ফাইজার ও মডার্নার টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গতকাল রোববার (১০ অক্টোবর) মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জনসে কোভিড-১৯ ভ্যাকসিন সমসাময়িক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী বলেন, চার দিন আগে জেনেভা সফর করেছি। শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের সঙ্গে কথা বলেছি। তারা সংক্রমণ রোধে স্কুল-কলেজের শিক্ষার্থীদের (১২ থেকে ১৭ বছর) ফাইজার ও মডার্নার টিকা দেওয়ার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দিয়েছে। তিনি বলেন, এখন ফাইজারের ৬০ লাখ টিকা মজুত রয়েছে। এই ৬০ লাখ টিকা ৩০ লাখ শিক্ষার্থীদের দেওয়া হবে। এর মধ্যে চলতি মাসে আরও ৭০ লাখ টিকা আসবে। তখন শিক্ষার্থীদের টিকা কার্যক্রমে কোনো ঘাটতি পড়বে না। আগামী ডিসেম্বর ও জানুয়ারির মধ্যে দেশের ৮ কোটি মানুষকে টিকা দেওয়া সম্ভব হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা এখন পর্যন্ত সাত কোটি ২২ লাখ টিকা পেয়েছি। এর মধ্যে তিন কোটি ৬১ লাখ মানুষকে প্রথম ডোজ এবং ১ কোটি ৭৯ লাখ মানুষকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে। এখন হাতে এক কোটি ৮১ লাখ ডোজ টিকা রয়েছে। তবে সুরক্ষায় অ্যাপে নিবন্ধন আছে আরও পাঁচ কোটি ২০ লাখ মানুষের।
চলতি মাসে আরও প্রায় সাড়ে তিন কোটি টিকা আসবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আগামী মার্চের মধ্যে ১২ কোটি মানুষকে টিকার আওতায় নিয়ে আসতে পারব। এ জনসংখ্যা দেশের ৭০ শতাংশ। তবে এখন করোনা নিয়ন্ত্রণে আসলেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com