শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আমার শুধু ষোড়শ লুইয়ের কথা মনে পড়ে: ড. আনোয়ার উল্লাহ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় রবিবার, ১০ অক্টোবর, ২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশের যে গণতন্ত্র ও মানবাধিকার, এর কথা বলতে গেলে আমার শুধু ফরাসি রাজা ষোড়শ লুই ও তার সমসাময়িক কথা মনে পড়ে।’ গত শনিবান (৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. আনোয়ার উল্লাহ চৌধুরী বলেন, ‘সেই সময়ে চতুর্দশ লুই বলেছিলেন, আমি রাষ্ট্র, আমি যা বলি তাই হবে। তার সঙ্গে বর্তমান সরকারের মিল আছে কি না আপনারাই বলবেন। সরকারপ্রধানের কথা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। এ যে মন্ত্রীরা এতো কিছু বলেন। আসলে তারা তো শুধু চাকর। প্রধানমন্ত্রী যদি বলেন সূর্য আজকে পশ্চিম দিকে উদয় হয়েছে। তারাও বলবে হ্যাঁ, পশ্চিম দিক থেকেই উদয় হয়েয়েছে। ইতিহাস সাক্ষী দেয়, কোনো স্বৈরশাসক দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। ১৯৩৫ হিটলার বলেছিল, সে জার্মানি এক হাজার বছর রাজত্ব করবে। মাত্র দশ বছরের মাথায়ই হিটলারের পতন হলো।’
তিনি বলেন, ‘অনেক নেতাই বক্তব্যে বলেন, বর্তমান সরকারকে নিরপেক্ষ নির্বাচন দিতে বাধ্য করতে হবে। কিন্তু কীভাবে বাধ্য করবেন? সেমিনার করলে কিংবা আলোচনাসভা করলে সরকার নির্বাচন দিতে বাধ্য হবে? হবে না। এ জন্য গণঅভ্যুত্থানের বিকল্প নেই।
সাবেক এ উপাচার্য বলেন, ‘সরকারি দল অভিযোগ করে বলে, ‘বিএনপি গণতন্ত্র কেড়ে নিয়েছে’। আরে! ভোট করেননি আপনি। দিনের ভোট আপনি রাতেই নিয়ে নিয়েছেন। আর আপনিই বলছেন বিএনপি গণতন্ত্র ধ্বংস করেছে। নিজে চুরি করে অন্যকেই বলে…তুমি চোর।’ সেমিনারে দেশের নারী সমাজের প্রতি হতাশা প্রকাশ করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘বাংলাদেশে কত ধর্ষণের ঘটনা ঘটছে, প্রতিনিয়ত অসংখ্য মা-বোন অত্যাচারিত হচ্ছেন, লাঞ্চিত হচ্ছেন। এসবের প্রতিবাদে ঢাকা শহরে এক হাজার নারীর মিছিলও কী কখনও দেখেছেন?’ মান্না বলেন, “যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে কোনো লাগাম ছিল না। তিনি যখন নির্বাচনে জিতলেন, তখন নারীদের নিয়ে একটা মন্তব্য করেছিলেন। তার এক কথার প্রতিক্রিয়ায় ৫ লাখ নারী নিউয়র্কে মিছিল করেছিল। এটা তো কিছুদিন আগের কথা। আমার এ কথা শুনে কাল হয়তো পত্রিকায় লিখে ফেলবেন ‘মাহমুদুর রহমান নারীদের আন্দোলনের ব্যাপারে হতাশ।’ কিন্তু এটাই বাস্তবতা।”




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com