শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পাকিস্তানের নতুন ওয়ানডে অধিনায়ক বাবর আজম

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৩ মে, ২০২০

টি-টোয়েন্টির পর এবার পাকিস্তানের ওয়ানডে অধিনায়কের দায়িত্বও পেলেন বাবার আজম। বুধবার নতুন ক্রিকেট মৌসুমের কেন্দ্রীয় চুক্তি ঘোষণার দিনে নতুন ওয়ানডে অধিনায়কের নামও ঘোষণা করে পিসিবি। এর আগে গত অক্টোবরে টি-টোয়েন্টি দলের দায়িত্ব পেয়েছিলেন তিনি। টেস্ট অধিনায়ক যথারীতি থাকছেন আজহার আলী।

২০১৭ সালে সরফরাজ আহমেদের হাত ধরে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে পাকিস্তান। বৈশ্বিক ক্রিকেটে ২০০৭ সালের পর পাকিস্তানকে শিরোপা এনে দিলেও পঞ্চাশ ওভারের ক্রিকেটে তার দল ভালো করতে পারছিল না। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের পর টি-টোয়েন্টির অধিনায়কত্ব থেকে সরফরাজকে সরিয়ে দেওয়া হয়।

পাকিস্তানের নতুন অধিনায়ককে অভিনন্দন জানিয়ে দলটির প্রধান নির্বাচক ও কোচ বলেছেন,‘এ মুহূর্তে পাকিস্তান ক্রিকেটের জন্য সবচেয়ে জরুরি সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যত ভাবনায় সিদ্ধান্তটি সময়পোযোগী। আমি নিশ্চিত তারা (বাবর আজম ও আজহার আলী) দল নিয়ে নতুন পরিকল্পনা এখন থেকেই শুরু করবে যেন বড় পর্যায়ে আরও ভালো সাফল্য নিয়ে আসতে পারে।’

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com