শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

স্মার্ট পার্টি হিসেবে দ্বাদশ নির্বাচনে আসছে আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় সোমবার, ১১ অক্টোবর, ২০২১

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ একটি স্মার্ট পার্টি হিসেবে আসতে চায় বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমরা আরও আধুনিক, সুশৃঙ্খল, সুসংগঠিত, আরও স্মার্ট পার্টি হিসেবে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই শেখ হাসিনার নেতৃত্বে।’ গতকাল সোমবার (১১ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা মহানগর উত্তরের ২৯নং ইউনিট সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন তিনি। এর আগে সম্মেলন উদ্বোধন করেন ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী বলেন, দলের দুঃসময় এলে দলের খাঁটি কর্মীরাই থাকবে। খারাপ লোকেরা-বিতর্কিত ওইসব লোকেরা থাকবে না। সে জন্য এ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেবেন। যত ভালো মানুষ আওয়ামী লীগে আসবে দল ততো শক্তিশালী হবে। এজন্য সন্ত্রাস, চাঁদাবাজ, ভমিদস্যু, চিহ্নিত মাদক ব্যবসায়ী-এমন বিতর্কিত অপকর্মকারীদের দলে ঠাঁই দেবেন না। নিজের লোক বাড়ানোর জন্য খারাপ লোকদের টেনে আনবেন না। এই খারাপ লোকেরা বসন্তের কোকিল। তাদের দলের দুঃসময়ে হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও খুঁজে পাওয়া যাবে না। এ সময় সরকারের উন্নয়ণ কর্মকা- মানুষের মাঝে তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সহ-সভাপতি সাদেক খান প্রমুখ। সম্মেলনে সভাপতিত্বে করেন ২৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সলিমউল্লাহ সলু। সঞ্চালনা করেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com