শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চোখ মানুষের অমূল্য সম্পদ

দিনাজপুর প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ১১ অক্টোবর, ২০২১

ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে ডাঃ আনসার আলী

১১ অক্টোবর সোমবার ফুলবাড়ী বাসস্ট্যান্ডস্থ লায়ন ভবনে লায়ন্স ক্লাব অব দিনাজপুরের আয়োজনে অক্টোবর সেবা মাস উদযাপন এর কর্মসূচী-২০২১ উপলক্ষে গরিব ও দুঃস্থ্য রোগীদের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন ক্লাব সদস্য লায়ন ডাঃ আনসার আলী। স্বাগত বক্তব্য রাখেন সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা লায়ন ইঞ্জিঃ আমজাদ হোসেন। চক্ষু চিকিৎসা সেবা প্রদান কর্মসূচী’র উদ্বোধন করতে গিয়ে লায়ন ডাঃ আনসার আলী বলেন, চক্ষ মানুষের অমূল্য সম্পদ এর পরিচর্যা করা উচিৎ। কোনভাবেই চোখের সমস্যা দেখা দিলে অবহেলা করা উচিৎ নয়। যার চোখের আলো নেই তার কাছে পৃথিবী অন্ধকার। তাই প্রতিটি মানুষকে চোখের যত্ম নেওয়া উচিৎ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্লাবের এও আব্দুস সবুর সরকার। দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্পে আনুমানিক ৫০০ রোগীর চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com