শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

২৫ কেজি ওজনের বাগাইড়ের দাম ৩৫ হাজার টাকা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১১ অক্টোবর, ২০২১

ফেনীর আদালত ভবনের সামনে বিশাল আকৃতির একটি সামুদ্রিক বাগাইড় মাছ বিক্রির জন্য নিয়ে আসেন সামছুল হক নামে এক বিক্রেতা। ২৫ কেজি ওজনের মাছটির দাম হাঁকানো হয় ৩৫ হাজার টাকা। এসময় মাছটি দেখতে ভিড় জমান আশেপাশের মানুষ। গতকাল সোমবার (১১ অক্টোবর) সকালে জেলা ও দায়রা জজ আদালতের প্রাঙ্গনে বিক্রির জন্য নিয়ে আসা হয় মাছটি। মাছটি দেখতে আশপাশের লোকজন ভিড় জমালেও কেউ কিনতে পারেননি। পরে মাছটি বিক্রির জন্য অন্য বাজারে নিয়ে যাওয়া হয়।
মাছ বিক্রেতা সামছুল হক জানান, তিনি সিরাজগঞ্জের যমুনা নদী থেকে মাছটি ধরেছেন। কিন্তু সেখানে ন্যায্য মূল্য না পাওয়ায় বেশি লাভের আশায় মাছটি ফেনী নিয়ে আসেন তিনি। কিন্তু এখানে অনেক ক্রেতা থাকলেও কেউ কাঙ্ক্ষিত দাম বলেননি বলে জানান তিনি। তিনি বলেন, ‘মাছটি প্রতি কেজি ১৪০০ টাকা করে দাম চাওয়া হলেও ২৫ কেজির মাছটি একসঙ্গে কেউ নিতে চাইছে না।’ আবদুল মোতালেব নামের এক ক্রেতা জানান, মাছটির দাম চাওয়া হচ্ছে ৩৫ হাজার টাকা। কয়েকজন ভাগ করে নেয়ার শর্তে ২২ হাজার টাকা বলা হলেও কিনতে পারেননি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com