রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দৌলতদিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১১ অক্টোবর, ২০২১

পদ্মা নদীতে ড্রেজিং এবং অতিরিক্ত যানবাহনের চাপে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। এতে দৌলতদিয়া ঘাটে আটকা পড়েছে কয়েকশ যানবাহন। গতকাল সোমবার (১১ অক্টোবর) দুপুরে ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের কয়েক কিলোমিটার এবং ঘাট থেকে ১৪ কিলোমিটার দূরের গোয়ালন্দ মোড়ের সড়কে শতাধিক ট্রাক সিরিয়ালে রয়েছে। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। রয়েছে কিছু যাত্রীবাহী বাসও। জানা গেছে, যাত্রীবাহী বাস ও পচনশীল পণ্যবাহী ট্রাককে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হলেও দীর্ঘ সময় সিরিয়ালে আটকে থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে চালকদের।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট বড় ১৯টি ফেরি চলাচল করছে। মূলত শিমুলিয়া-বাংলাবাজার নৌরুট ও দক্ষিণাঞ্চলের অতিরিক্ত যানবাহনের চাপ এবং দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ড্রেজিং কার্যক্রম চলায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। দৌলতদিয়া প্রান্তে সৃষ্টি হচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। তবে যাত্রীবাহী যানবাহন ও পচনশীল পণ্যবাহী ট্রাককে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com