রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চুয়াডাঙ্গা দামুড়হুদায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার এর সাথে সাংবাদিকদের শুভেচ্ছা ও মতবিনিময়

চুয়াডাঙ্গা প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

চুয়াডাঙ্গা দামুড়হুদায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আক্তার এর সাথে জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম দামুড়হুদা উপজেলা শাখার সাংবাদিকদের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এ শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম দামুড়হুদা উপজেলা কমিটির সভাপতি আরিফুল ইসলাম মিলনের সভাপতিত্বে সাংবাদিকদের পক্ষে ফুলের তোড়া দিয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার কে – ফুলের শুভেচ্ছা জানানো হয় এবং শুভেচ্ছা ক্রেষ্ট প্রদান করা হয়। শুভেচ্ছা পর্ব শেষে মতবিনিময় শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সিঃ সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম চঞ্চল, যুগ্ম সম্পাদক মোঃরায়হান রানা, যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাসেল আহাম্মেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আসহাবুল আলম, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম মানিক, সহ-প্রচার সম্পাদক আনারুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক গোলাম মর্তুজা মিন্টু, ইতিহাস বিষয়ক সম্পাদক আবদুল্লা,তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, দূর্যোগ মহামারী ত্রাণ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নাহিদ হাসান। ধর্ম বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন। নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের মাধ্যমে জনগণের উদ্দেশ্যে বলেন, মাদকে জিরো টলারেন্স, কিশোর গ্যাং, বাল্য বিবাহ প্রতিরোধ,আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য দামুড়হুদা উপজেলা প্রশাসন বদ্ধ পরিকর, মতবিনিময় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম দামুড়হুদা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রকিবুল হাসান তোতা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com