শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির বিশ্বরেকর্ড হান্টারের

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

আন্তর্জাতিক পর্যায়ে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়লেন আয়ারল্যান্ডের নারী ক্রিকেটার অ্যামি হান্টার। সোমবার হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে নিজের ১৬তম জন্মদিনে ১২১ রানের ইনিংস খেলেন হান্টার। তার ১২৭ বলের ইনিংসে ৮টি বাউন্ডারি হাঁকান তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে পুরুষ-নারী মিলিয়ে যেকোনো ফরম্যাটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির বিশ্বরেকর্ডের মালিক এখন এই হান্টার। বিশ্ব ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির মালিক ছিলেন ভারতের মিথালি রাজ। ১৯৯৯ সালের জুনে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের অভিষেক ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১১৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তখন মিথালির বয়স ছিল ১৬ বছর ২০৫ দিন। মিথালির কীর্তি ভেঙে বিশ্বরেকর্ডের মালিক হলেন হান্টার।
পুরুষ আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড বাাংলাদেশের মোহাম্মদ আশরাফুলের দখলে। ২০০১ সালে মাত্র ১৭ বছর ৬১ দিন বয়সে টেস্ট সেঞ্চুরি করেছিলেন তিনি। কলম্বোতে শ্রীলংকার বিপক্ষে ১১৪ রানের ইনিংস খেলেন অ্যাশ। পুরুষ ওয়ানডেতে ১৯৯৬ সালে মাত্র ১৬ বছর ২১৭ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন পাকিস্তানের শহিদ আফ্রিদি। শ্রীলংকার বিপক্ষে ৩৭ বলে দ্রুত সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন আফ্রিদি। গত ৫ অক্টোবর ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় হান্টারের। প্রথম তিন ওয়ানডেতে যথাক্রমে ২, ১ ও ৪ রান করেন তিনি। চতুর্থ ম্যাচে বিশ্বরেকর্ডের মালিক হলেন হান্টার। আনন্দে আত্মহারা এ ব্যাটার বলেন, ‘সেঞ্চুরি পূরণ হওয়ার পর বুঝতে পারছিলাম না আমার কী করা উচিত। বুঝতে পারছিলাম না হেলমেট খুলে ফেলব না রাখব। অবিশ্বাস্য অনুভূতি ছিল।’
হান্টারের বিশ্বরেকর্ডের ম্যাচে ৮৫ রানে ম্যাচ জিতে আয়ারল্যান্ড। হান্টারের ব্যাটিং নৈপুণ্যে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৩ উইকেটে ৩১২ রান করে আইরিশরা। জবাবে ৮ উইকেটে ২২৭ রান করে জিম্বাবুয়ে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com