রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

২২ জেলায় বিজিবি মোতায়েন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১

জেলা প্রশাসনের চাহিদার প্রেক্ষিতে ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দুর্গাপূজার নিরাপত্তা রক্ষার্থে দেশব্যাপী বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কুমিল্লা, ঢাকা বিভাগের নরসিংদী, মুন্সিগঞ্জসহ ২২টি জেলায় প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, এরই মধ্যে দেশের ২২ জেলায় বিজিবি মোতায়েন করা শুরু হয়েছে। তারা এরই মধ্যে দায়িত্ব পালন করছেন। অন্যান্য বাহিনীর সঙ্গে তারা মাঠে থেকে দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদা থাকলে রাজধানী ঢাকাতেও বিজিবি মোতায়েন করা হবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
বগুড়ায় দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন: বগুড়ায় দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সারা দেশের মতো শারদীয় দুর্গাপূজার ম-পগুলোতে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) রাতে মোতায়েন করা হয়। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে জেলা প্রশাসক জিয়াউল হক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক জানান, কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে যাতে বগুড়ার আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে জন্য আগেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) রাতে দুই প্লাটুন বিজিবি সদস্য এসেছে। তারা বগুড়া জিলা স্কুলে অবস্থান করছেন। বিজিবি সদস্যরা আগামী শনিবার পর্যন্ত থাকবেন। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত জেলার কোথাও কোনও অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com