শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আওয়ামী লীগ নয়, বিএনপিই দুঃস্বপ্ন দেখছে: কাদের

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার বিএনপির যে রঙিন স্বপ্ন তা অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপিকে নিয়ে দুঃস্বপ্ন দেখার কোন কারণ নেই। কারণ তারা গত একযুগ ধরে নির্বাচন ও রাজপথে এমন কোন সক্ষমতা দেখাতে পারেনি যে আওয়ামী লীগ দুঃস্বপ্ন দেখবে। গতকাল শুক্রবার (১৫ অক্টোবর) ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন। ‘আওয়ামী লীগ প্রতিমুহূর্তে দুঃস্বপ্ন দেখছে- এই বুঝি বিএনপি এলো, আওয়ামী লীগের ক্ষমতা গেলো’- বিএনপি মহাসচিবের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ক্ষমতা দেওয়ার মালিক সর্বশক্তিমান আল্লাহ এবং এদেশের জণগণ। কাজেই দুঃস্বপ্ন বিএনপিই দেখছে। বিএনপির শাসনামলে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য প্রতিটি রাত ছিলো দুঃস্বপ্নের উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, শুধু তাই নয়, সনাতন ধর্মাবলম্বীদের জন্যও প্রতিটি রাত ছিলো দুঃস্বপ্নের, এই বুঝি মন্দিরে, বাড়িঘরে হামলা হলো!

বিএনপি আবারও তাদের সেই পুরনো রূপে ফিরে আসছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা নতুন করে সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে এবং সহযোগিতা করছে। যারা হাওয়া ভবন নামের খাওয়া ভবন তৈরি করে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলো তাদের মেগা প্রকল্প দেখলে মনোযন্ত্রণা হওয়াই স্বাভাবিক বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপি নিজেদের শাসনামলে দেশে একটি মেগা প্রকল্প করার সাহস ও সক্ষমতা দেখাতে পারেনি। কিন্তু তারাই আজ মেগা প্রকল্প নিয়ে মেগা মিথ্যাচারে নেমেছে। তিনি বলেন, এটা প্রতিহিংসাপরায়ণ ও ব্যর্থ এক বিরোধীদল বিএনপির ঈর্ষাকাতরতা ছাড়া কিছুই নয়।
প্রেসক্লাবে সভা-সমাবেশ আয়োজনের বিষয়ে বিএনপি মহাসচিব স্বভাবসুলভ ভাবে সরকারের ওপর দায় চাপিয়েছেন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, জাতীয় প্রেসক্লাবের একটি ব্যবস্থাপনা কমিটি রয়েছে, তারা নীতিমালা অনুযায়ী হলরুম ভাড়া দেন, এটা তাদের নিজস্ব সিদ্ধান্ত। অথচ বিএনপি নেতারা সেখানেও সরকারের ওপর দোষ চাপাচ্ছেন। কুমিল্লার পূজা ম-পের ঘটনায় বিএনপির বক্তব্য অনেকটা ঠাকুর ঘরে কেরে, আমি কলা খাইনার মতো উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আসলে বিএনপি নেতারা অন্ধ বলেই সবকিছুতেই অন্ধকার দেখতে পান। দোষারোপের রাজনীতির দুষ্টচক্রে বিএনপি আবর্তিত হচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ থেকে তারা বের হতে পারছে না।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com