শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিএনপি কখনো সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয় না : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

বিএনপি কখনো সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয় না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত বৃহস্পতিবার রাতে দুর্গাপূজার মহানবমীতে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের কেন্দ্রীয় পূজাম-পে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে বিএনপি মহাসচিব এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানাই। আমরা হিন্দু সম্প্রদায়ের ভাইদের সাথে আছি, থাকবো। কুমিল্লার ঘটনা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আমরা কখনো সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেই না, দেবোও না। এটা সাম্প্রদায়িক গোষ্ঠীর কাজ। সাম্প্রদায়িক দুর্বৃত্তরা চায় একটি বিশৃঙ্খলা করতে। মহলটি সাম্প্রদায়িকতা বিনষ্ট করতে চায়।
তিনি বলেন, আমরা চাই দোষীদের দ্রুত চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। এ সময় গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য আন্দোলন করে যাওয়ার কথাও জানান তিনি। পূজাম-প পরিদর্শনের সময় বিএনপি মহাসচিবের সাথে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এরপর সেখান থেকে তিনি বনানীর পূজাম-প পরিদর্শন গিয়ে হিন্দু ধর্মের লোকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com